জুমার খুতবায় গোলাম আযমকে গ্রেফতারের তীব্র নিন্দায় আল্লামা ইউসুফ আল কারজাবী
সরকার বাংলাদেশে ইসলাম বিরোধী মতবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে
সোনার বাংলা ডেস্ক
বিশ্বখ্যাত ইসলামী ব্যক্তিত্ব আল্লামা ইউসুফ আল কারজাবী জুমার খুতবায় বলেছেন, বাংলাদেশের জনগণ ইসলাম প্রিয়। কিন্তু সরকার জনগণকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করছে। মুসলিম উম্মাহ থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ইসলাম বিরোধী মতবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছে। তিনি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলেন, গোটা মুসলিম উম্মাহ তোমাদের সাথে আছে। মুসলিম উম্মাহ থেকে কেউ তোমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। তিনি বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গোলাম আযমের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকার অন্যায়ভাবে তাকে গ্রেফতার করে অপমান করেছে। জেলে নেয়ার সময়ও তার প্রতি সম্মান জানানো হয়নি। তিনি অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে বলেন, আল্লাহকে ভয় করুন।
গত ৯ মার্চ দোহায় জুমার খুতবায় তিনি এ কথা বলেন। খুতবায় বাংলাদেশের মুসলমানদের ব্যাপারে বলেন, বাংলাদেশ বৃহত্তম মুসলিম দেশ। আমার কাছে বিস্ময়কর মনে হয়, যে সরকার ইসলাম থেকে দূরে তারা জনগণ থেকেও বিচ্ছিন্ন। সেখানকার জনগণ ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ গ্রহণ করে না। আওয়ামী লীগ সরকার জনগণকে ইসলাম, ইসলামী বিধিবিধান, কুরআনের পথ, রাসূল (সা.)-এর পথ থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। সরকার জনগণকে সিরাতুল মুস্তাকিম, মহান আল্লাহর নির্দেশিত সত্যের পথ থেকে ভিন্ন পথে নিয়ে যেতে চেষ্টা করছে। তারা আরব বিশ্বের সাথে সম্পর্ক ছিন্ন করে এমন এক মতবাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যেটা আল্লাহর নির্দেশিত পথ নয়।
তিনি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলেন, মুসলিম উম্মাহ থেকে তোমাদের কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। তোমরা মুসলিম উম্মাহর অংশ, গোটা মুসলিম উম্মাহ তোমাদের সাথে আছে। তারা তোমাদের মুসলিম উম্মাহ থেকে দূরে সরিয়ে নিতে পারবে না। ইসলাম হচ্ছে তোমাদের জীবন। দ্বীন ছাড়া মুসলিম উম্মাহর অন্য কোন পথ নেই। উম্মাহ থেকে বিচ্ছিন্ন করে ধর্মনিরপেক্ষতার দিকে ধাবিত করার চেষ্টা করা, যা ইসলাম অনুমোদন করে না। সে পথকে আমরা প্রত্যাখ্যান করছি। তারা বিখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর গোলাম আযমকে গ্রেফতার করেছে, যিনি বাংলাদেশে একজন মহান ব্যক্তিত্ব। তার বয়স ৮৯ বছর, হুইল চেয়ার ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না। গ্রেফতারের পর থেকেই তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সরকার অন্যায়ভাবে তাকে গ্রেফতার করে অপমান করেছে। জেলে নেয়ার সময়ও তার প্রতি সম্মান জানানো হয়নি।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, নিজেদের দায়িত্বের ব্যাপারে আল্লাহকে ভয় করুন, জাতির প্রতি বিশ্বাসের ব্যাপারে আল্লাহকে ভয় করুন, ইসলামের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করুন দেশ ও জনগণকে রক্ষার জন্য। তিনি অবিলম্বে মহান ব্যক্তিত্ব প্রফেসর গোলাম আযমকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে বলেন, ইসলাম ও মুসলিম উম্মাহর ব্যাপারে তার অবদানের কথা আমরা জানি।
তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ এই জাতিকে রক্ষা করুন, অধ্যাপক গোলাম আযমের প্রতি সহায় হোন। যদি তারা তাকে কোন বিচারের মুখোমুখি দাঁড় করায়, তাহলে তিনি যেন ন্যায় বিচার পান, কোন অন্যায় ও পক্ষপাতমূলক আচরণের মুখোমুখি যেন তিনি না হন। তিনি খুতবার শেষ প্রান্তে এসে বলেন, তোমরা কেন তাকে হত্যা করতে চাও? তিনি কী মানুষ হত্যা করেছেন? অস্বচ্ছ বিচারের মুখোমুখি কেন তাকে করা হচ্ছে? আমি বাংলাদেশের ভাইদের প্রতি এ বিষয়টি বিবেচনা করার অনুরোধ করছি। আল্লাহ যেন সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন।
এ পাতার অন্যান্য খবর
- সরকার আন্তরিক হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক যেকোনো সমস্যার সমাধান সম্ভব : ডা. শফিকুর রহমান
- আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশীয় বাজারে এর প্রতিফলন নেই : বাণিজ্যমন্ত্রী
- ‘গরিব আওয়ামী লীগাররা কীভাবে তিন বছরে ৪০০ কোটি টাকার মালিক হলেন’
- মন্ত্রণালয় ব্যর্থ, বললেন মন্ত্রী
- মিশন গ্রুপের দুই মাসব্যাপী আবাসন উৎসব ঘোষণা
- সরকার দেশে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে : নুরুল ইসলাম বুলবুল
- তিনি বক্তৃতার মাধ্যমে খুন ধর্ষণ করেছেন : প্রসিকিউটর
- দিন দিন আরো দুর্বল হয়ে পড়ছেন অধ্যাপক গোলাম আযম
- সরকার ও চবি প্রশাসন বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত : শিবির সেক্রেটারি জেনারেল
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
- ইসলামী অর্থনীতির সঠিক ধারণা জনগণের কাছে তুলে ধরার জন্য আলেম ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
- বীকন গ্র“পের বোর্ড মিটিং অনুষ্ঠিত
- সিএনসি’র উদ্যোগে ইতিহাস পঠন-পাঠনের অনুষ্ঠান ‘ইতিহাস অন্বেষা’
- র্যাকস ডেভেলপারস লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- ব্যবসায়ী ও বিশিষ্টজনদের সাথে ফেমাস গ্রুপ’র মতবিনিময় সভা
- নোয়াখালী সাংস্কৃতিক সংসদের পৃষ্ঠপোষক পরিষদের মতবিনিময় সভা
- হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন
- ইসলামী ব্যাংক ফার্মগেট শাখায় গ্রাহকদের সাথে মতবিনিময়
- চাই সবুজ পৃথিবী শিশু শিল্পী মারিয়া তাসকিন অমানীর, প্রথম ভিজ্যুয়াল পরিবেশনা
- আধুনিক গ্রুপের চেয়ারম্যানের চীন সফর
