সোনার বাংলা ডেক্স : বাণিজ্যমন্ত্রী জিএম কাদের জাতীয় সংসদে বলেছেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে। তবে দেশীয় বাজারে এর প্রতিফলন দেখা যাচ্ছে না।
গত ১৯ মার্চ সোমবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিরোধী দলের উপস্থিতিতে স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে চলতি অধিবেশনের ৩২তম কার্যদিবসের কার্যক্রম শুরু হয়।
মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম সামান্য কমলেও তার পুরোপুরি প্রতিফলন বাংলাদেশের বাজারে পড়েনি। এর কারণ হিসেবে মন্ত্রী ডলারের তুলনায় মুদ্রায় অবমূল্যায়ন সূচকের হার বৃদ্ধি ও জ্বালানির মূল্য বৃদ্ধিকে দায়ী করেছেন। একই বিষয়ে নুরুল ইসলাম বিএসসি’র প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পাশের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে অধিকাংশ পণ্যের দাম এখনও অপেক্ষাকৃত কম। তবে ভোজ্যতেলের দাম বাড়ার কারণ হিসেবে ডলারের বিপরীতে টাকার মূল্যমান হ্রাস, ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, ব্যাংকের তারল্য সঙ্কট ও বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা যায়।
এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে জিএম কাদের জানান, চলতি অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত থেকে তুলা, সুতা, চিনি, কাপড়, মোটরসাইকেল, চাল, গম, ডিজেল, ট্রাক্টর, মোটরগাড়ি, ট্রাক, অ্যালুমিনিয়াম, টায়ারসহ মোট ৪৬ হাজার ৫২৩টি পণ্য চালানে ১৫ হাজার ৮০৮ কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছে। একই সময়ে ভারতে পাটজাত দ্রব্য, সুপারি, পাটের ব্যাগ, মাছ, পাট, অ্যামোনিয়া, লাইটিং সেট, ট্রাউজারসহ মোট ১৭ হাজার ৯৫৬টি পণ্য চালানে ১ হাজার ৬৩৭ কোটি টাকার পণ্য রফতানি করা হয়েছে। মন্ত্রী আরো জানান, চীন থেকে মোবাইল ফোন সেট, ফার্টিলাইজার, টেলিফোন যন্ত্রপাতি, ফেব্রিক্স, আরএমজি, সুতা, ডিজেল ইঞ্জিন, মেশিনারি, পেঁয়াজ, ফল, আদা, কম্পিউটার যন্ত্রপাতি ইত্যাদি পণ্য আমদানি করা হয়েছে। এছাড়া পাটজাত দ্রব্য, ওয়েস্ট প্লাস্টিক, স্লাগ, টি-শার্ট, চামড়া, চামড়ার তৈরি পণ্য রফতানি করা হয়। মন্ত্রী জানান, সিঙ্গাপুর থেকে পেট্রোলিয়াম মেশিন ও যন্ত্রপাতি, প্লাস্টিক দ্রব্য, কেমিক্যালস পণ্য আমদানি করা হয়। টি-শার্ট, মোড়ক সামগ্রী, তৈরি পোশাক, ব্যাটারি, আলু রফতানি করা হয়।
একই প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য ৭৯টি পণ্যকে অপ্রয়োজনীয় পণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব পণ্য আমদানি নিরুৎসাহিত করতে শতকরা ২৫ ভাগ হারে রেগুলেটরি ডিউটি আরোপের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে। কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বলে কোনো গোষ্ঠীর অস্তিত্ব নেই।
মো. ফজলুল আজিমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের করমুক্ত বিপণন সুবিধা পাওয়া বিষয়ে জোর চেষ্টা চালাচ্ছে। মো. শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত তিন অর্থবছরে ১২ হাজার ৫১৬ কোটি টাকার চিনি আমদানি করা হয়েছে। জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চারদলীয় জোট সরকারে আমলে টিসিবি মাত্র ১৮ কোটি ১৪ লাখ টাকার পণ্য কিনেছিল। বর্তমান সরকার গত অর্থবছরে ৪শ’ ৪৪ কোটি ৭৩ লাখ টাকার পণ্য কিনেছে। এর ফলে টিসিবির কাজ প্রায় ৩০ গুণ বেড়ে গেছে। নাজমা আকতারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত অর্থবছরের ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ ভারত থেকে ২ হাজার ৫৩ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। ওই সময়ে ভারতে রফতানি করেছে ২১৮ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। চীন থেকে একই সময়ে আমদানি করা হয়েছে ২ হাজার ৮শ’ ১০ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার আর রফতানি করা হয়েছে ১শ’ ৪৩ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার।
নওয়াব আলী আব্বাস খানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে বছরে ৬০ হাজার মে.টনের বেশি চা উৎপাদন হয়। সানজিদা খানমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অভ্যন্তরীণ উৎস হতে প্রায় ৭ লাখ মে.টন চাল সংগ্রহ করা হয়েছে। এছাড়া সাড়ে চার মে.টন চাল ও ৪ লাখ মে.টন গমসহ মোট সাড়ে ৮ লাখ মে.টন খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করা হয়েছে।
এ পাতার অন্যান্য খবর
- সরকার বাংলাদেশে ইসলাম বিরোধী মতবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে
- সরকার আন্তরিক হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক যেকোনো সমস্যার সমাধান সম্ভব : ডা. শফিকুর রহমান
- ‘গরিব আওয়ামী লীগাররা কীভাবে তিন বছরে ৪০০ কোটি টাকার মালিক হলেন’
- মন্ত্রণালয় ব্যর্থ, বললেন মন্ত্রী
- মিশন গ্রুপের দুই মাসব্যাপী আবাসন উৎসব ঘোষণা
- সরকার দেশে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে : নুরুল ইসলাম বুলবুল
- তিনি বক্তৃতার মাধ্যমে খুন ধর্ষণ করেছেন : প্রসিকিউটর
- দিন দিন আরো দুর্বল হয়ে পড়ছেন অধ্যাপক গোলাম আযম
- সরকার ও চবি প্রশাসন বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত : শিবির সেক্রেটারি জেনারেল
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
- ইসলামী অর্থনীতির সঠিক ধারণা জনগণের কাছে তুলে ধরার জন্য আলেম ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
- বীকন গ্র“পের বোর্ড মিটিং অনুষ্ঠিত
- সিএনসি’র উদ্যোগে ইতিহাস পঠন-পাঠনের অনুষ্ঠান ‘ইতিহাস অন্বেষা’
- র্যাকস ডেভেলপারস লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- ব্যবসায়ী ও বিশিষ্টজনদের সাথে ফেমাস গ্রুপ’র মতবিনিময় সভা
- নোয়াখালী সাংস্কৃতিক সংসদের পৃষ্ঠপোষক পরিষদের মতবিনিময় সভা
- হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন
- ইসলামী ব্যাংক ফার্মগেট শাখায় গ্রাহকদের সাথে মতবিনিময়
- চাই সবুজ পৃথিবী শিশু শিল্পী মারিয়া তাসকিন অমানীর, প্রথম ভিজ্যুয়াল পরিবেশনা
- আধুনিক গ্রুপের চেয়ারম্যানের চীন সফর
