সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের পক্ষে যাওয়ায় সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধ আইনগতভাবে নিষ্পত্তি হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে এবং এ রায়কে অভিনন্দন জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গত ১৬ মার্চ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের পক্ষে যাওয়ায় সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধ আইনগতভাবে নিষ্পত্তি হওয়া ও প্রত্যাশার আলোকে পূর্ণ প্রাপ্তি না হলেও যতটুকু হয়েছে ততটুকুর জন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি তিনি বলেন, এ রায়ের ফলে বাংলাদেশের জনগণ আনন্দিত ও গর্বিত। আন্তর্জাতিক আদালতের এ রায় বাংলাদেশের জন্য এক বিরাট অর্জন। এর ফলে মিয়ানমার সমুদ্র উপকূলে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং ২০০ নটিক্যাল মাইল পানিসীমায় বাংলাদেশ এক্সক্লুসিভ ইকোনোমিক জোন হিসাবে একক কর্তৃত্বের অধিকারী হলো। এ এলাকার প্রাকৃতিক সম্পদ, খনিজ ও জলজসম্পদের ওপর বাংলাদেশের অধিকার সুপ্রতিষ্ঠিত হলো।
তিনি বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এ রায়ের ফলে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় ও মজবুত হবে বলে আমাদের বিশ্বাস। আমাদের প্রত্যাশা দু’দেশই এর মাধ্যমে উপকৃত হবে। জার্মানির হামবুর্গে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এ মামলা পরিচালনায় সরকারের ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই। সেই সাথে বাংলাদেশী ও বিদেশি যারা বাংলাদেশের পক্ষে আইনি লড়াই করেছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আন্তর্জাতিক আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সরকার আন্তরিক হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক যেকোনো সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, ভারতের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধের যে মামলার রায় ২০১৪ সালে হওয়ার কথা তাতেও বাংলাদেশ সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। ইতোপূর্বে সমুদ্র সম্পদ আহরণে জনস্বার্থবিরোধী যেসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলোর পুনর্মূল্যায়ন ও বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে ত্বরিত উদ্যোগ গ্রহণ করাও সময়ের দাবি। ভারত বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের জমি জোরপূর্বক দখল করে রেখেছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ তালপট্টি ও হাড়িয়া ভাঙ্গা দ্বীপ ৪০ বছর ধরে জবর দখল করে রেখেছে। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে এবং ভারতের সাথে সংশ্লিষ্ট অভিন্ন নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে ভারতের মোকাবিলা, সেই সাথে এ ব্যাপারে কূটনৈতিক তৎপরতা জোরদার করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
এ পাতার অন্যান্য খবর
- সরকার বাংলাদেশে ইসলাম বিরোধী মতবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে
- আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশীয় বাজারে এর প্রতিফলন নেই : বাণিজ্যমন্ত্রী
- ‘গরিব আওয়ামী লীগাররা কীভাবে তিন বছরে ৪০০ কোটি টাকার মালিক হলেন’
- মন্ত্রণালয় ব্যর্থ, বললেন মন্ত্রী
- মিশন গ্রুপের দুই মাসব্যাপী আবাসন উৎসব ঘোষণা
- সরকার দেশে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে : নুরুল ইসলাম বুলবুল
- তিনি বক্তৃতার মাধ্যমে খুন ধর্ষণ করেছেন : প্রসিকিউটর
- দিন দিন আরো দুর্বল হয়ে পড়ছেন অধ্যাপক গোলাম আযম
- সরকার ও চবি প্রশাসন বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত : শিবির সেক্রেটারি জেনারেল
- গেল সপ্তাহের সংক্ষিপ্ত খবর
- ইসলামী অর্থনীতির সঠিক ধারণা জনগণের কাছে তুলে ধরার জন্য আলেম ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
- বীকন গ্র“পের বোর্ড মিটিং অনুষ্ঠিত
- সিএনসি’র উদ্যোগে ইতিহাস পঠন-পাঠনের অনুষ্ঠান ‘ইতিহাস অন্বেষা’
- র্যাকস ডেভেলপারস লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- ব্যবসায়ী ও বিশিষ্টজনদের সাথে ফেমাস গ্রুপ’র মতবিনিময় সভা
- নোয়াখালী সাংস্কৃতিক সংসদের পৃষ্ঠপোষক পরিষদের মতবিনিময় সভা
- হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন
- ইসলামী ব্যাংক ফার্মগেট শাখায় গ্রাহকদের সাথে মতবিনিময়
- চাই সবুজ পৃথিবী শিশু শিল্পী মারিয়া তাসকিন অমানীর, প্রথম ভিজ্যুয়াল পরিবেশনা
- আধুনিক গ্রুপের চেয়ারম্যানের চীন সফর
