ইবি ও চবিতে শিবির নেতাদের গুম ও গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির রাজশাহী মহানগরী; (মাঝে) চবিতে ৮ শিবির নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুর শহর শিবিরের বিক্ষোভ মিছিল; (নিচে) ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক, চবি সভাপতিসহ ৮ নেতাকে গ্রেফতারের প্রতিবাদ ও অবিলম্বে মুক্তির দাবিতে ছাত্রশিবির বাগেরহাট জেলার বিক্ষোভ মিছিল
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, চবি সভাপতি বদিউল আলমসহ আট নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তির দাবিতে গত ১৬ মার্চ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের শহর ও জেলা শাখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, গ্রেফতার করে শিবিরের আন্দোলনকে দমানো যাবে না। ছাত্রসমাজের অধিকার আদায়ে ছাত্রশিবির আন্দোলন চালিয়েই যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে সরকার ও চবি প্রশাসন ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত ২ শিবির নেতার হত্যাকারীদের গ্রেফতার না করে উল্টো নির্যাতনের শিকার নিরাপরাধ শিবির নেতাদের একের পর এক গ্রেফতার করা হচ্ছে। নিহতদের পরিবার ও ছাত্রশিবিরের দেয়া কোনো দাবি মানা হচ্ছে না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে অবিলম্বে ছাত্রশিবিরের ন্যায্য দাবি মেনে নিয়ে আটক শিবির নেতাদের মুক্তি দিতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে ধর্মঘটসহ লাগাতার কর্মসূচির মাধ্যমে নির্যাতিত ছাত্রদের ন্যায় সঙ্গত দাবি আদায় করা হবে।
দিনাজপুর শহর
৮ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি স্থানীয় বাসটার্মিনাল থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। শহর সভাপতি মশিউর রহমান রাজু ও সেক্রেটারি মতিউর রহমান এর নেতৃত্বে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন শহর ও জেলা শিবিরের নেতৃবৃন্দ।
লক্ষ্মীপুর শহর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহর সভাপতি আব্দুল আউয়াল রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি লক্ষ্মীপুর চক চত্বর থেকে শুরু হয়ে পোস্ট অফিসের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শহর সভাপতি বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন শহর শিবির সেক্রেটারি হারুনুর রশিদ, সাবেক শহর সভাপতি নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাতক্ষীরা শহর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে শিবির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শহর শিবিরের সভাপতি মো. খোরশেদ আলম অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বাগেরহাট
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি বদিউল আলমসহ নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শহরের আল-ইসলাহ একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দশানী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সাবেক জেলা সভাপতি এস.এম শাহজাহান তারিক, জেলা সেক্রেটারি শেখ তাজমুল হোসেন, সাবেক সেক্রেটারি শেখ জাকির হোসেন, সাবেক সেক্রেটারি মো. রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মো. আনিসুর রহমান, প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
জয়পুরহাট
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি আসলাম হোসেনের নেতৃত্বে বিকালে এক বিক্ষোভ মিছিল জয়পুরহাট শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি আনোয়ার হোসেন, জয়পুরহাট শহর সভাপতি আব্দুর রহিম, শহর সেক্রেটারি আমিনুর রহমান, কলেজ সভাপতি আবু হানিফ, সাবেক ছাত্রনেতা খিজির হায়াত প্রমুখ।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও থেকে সংবাদদাতা : ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখা গত শুক্রবার বিকালে জেলা জামায়াত বিক্ষোভ সমাবেশ করে। শহর সভাপতি আসাদুজ্জামান রয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি আবুল বাশার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর মু. আলমগীর, শিবিরের জেলা সেক্রেটারি হেলাল উদ্দিন, জেলা সাহিত্য সম্পাদক নাজমুল হাসান, অর্থ সম্পাদক রাজিউর রহমান রাজু প্রমুখ।
এ পাতার অন্যান্য খবর
- কালিয়াকৈরে দুই ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
- মধ্যস্বত্বভোগীদের দ্বারা চলছে লুটপাট
- সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ড করতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে উপকূলীয় গাছ সাবাড় করার অভিযোগ
- স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের ভয়াবহ নির্যাতনের শিকার রতন মিয়া
- কুষ্টিয়ায় হারবাল চিকিৎসার নামে অশ্লীল প্রচারণা ও মাদক ব্যবসা
- আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদের জমি জোরপূর্বক দখল
- মিরসরাইয়ে রেল লাইনের পাশে মাদকের স্বর্গরাজ্য
- গোদাগাড়ীতে কৃষকের থেকে নানা অজুহাতে নলকূপ অপারেটরদের অর্থ আদায়
- পুঠিয়ায় মধু বাহিনী কর্তৃক স্কুল ভবন দখল
- সিলেট জেলা উত্তর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
- নির্যাতন যতবাড়ে মুমীনের ঈমান তত মজবুত হয় : শামশুল ইসলাম এমপি
- নিরাপত্তার অভাবে সিলেট-জকিগঞ্জ রুটে গাড়ি চালাতে অপাগরতা প্রকাশ
- সদ্য কারামুক্ত শিবিরের ১৩ নেতাকর্মীকে চট্টগ্রামে সংবর্ধনা
- ঠাকুরগাঁওয়ে ছাত্রীসংস্থার আঞ্চলিক শিক্ষাশিবির অনুষ্ঠিত
- জয়পুরহাটে শিবিরের সমাবেশ অনুষ্ঠিত
- চৌগাছায় ছাত্র পেটানোর ঘটনায় শিক্ষিকা বরখাস্ত
- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না : নূরুল ইসলাম বুলবুল
- তাসনিম আলমকে মুক্তি দিয়ে আবার গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসা
- বিদ্যুৎ অফিস চলছে পুলিশ প্রহরায়
- নলছিটিতে পাষণ্ড ছেলের হাতে মা ও ভাই খুন
- চৌগাছায় বিদ্যুৎ থাকে ১০ মিনিট...!
- ভারতে পাচার হওয়া এসএসসি ফলপ্রার্থী কিশোরী উদ্ধার
- কালিয়াকৈরে বজ্রপাতে একই পরিবারের ৩ জন হতাহত
- রায়পুরে ফের প্রবাসীর বাড়িতে হাত-পা বেঁধে ডাকাতি
- কুমিল্লা মহানগর শিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
- রাজবাড়ী কারামুক্ত শিবির নেতাদের সংবর্ধনা প্রদান
