কক্সবাজার থেকে সংবাদদাতা
মিয়ানমার-বাংলাদেশের মধ্যে অনন্য সম্প্রীতির সেতুবন্ধনে উম্মোচন হতে যাচ্ছে নয়া সম্ভাবনার দ্বার। অতি শিগগিরই চালু হচ্ছে বন্ধুপ্রতিম দেশ মিয়ানমারের সাথে এদেশের সরাসরি জাহাজ ও বিমান যোগাযোগ। এ উদ্যোগ নেয়া হচ্ছে দু’দেশের মধ্যে সরাসরি বাণিজ্য ও যোগাযোগ সম্পর্ক স্থাপনের জন্যই। কারণ প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে মিয়ানমারের সাথে বাংলাদেশের আকাশ ও নৌপথে সরাসরি কোনো যোগাযোগ সম্পর্ক ছিল না। ইতোমধ্যে দু’দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের ব্যাপারে দু’দেশের কর্তৃপই যৌথভাবে কাজ শুরু করেছে। তাছাড়া দু’দেশের মধ্যে নতুন করে বিমান চলাচলেও চুক্তি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, উপকূলীয় জাহাজ চলাচল সুবিধা চালু হচ্ছে দু’দেশের মধ্যে। এর ফলে চট্টগ্রাম ও ইয়াঙ্গুন বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হবে। তাছাড়া চট্টগ্রাম ও সিঙ্গাপুর রুটে চলাচলকারী জাহাজ নোঙ্গরের সম্ভাব্যতাও যাচাই করে দেখা হচ্ছে মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে। এ জন্য ইতোমধ্যে দু’দেশ যৌথভাবে জরিপ ও পোর্ট ট্যারিফ নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। দু’দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ সম্পর্ক স্থাপনের জন্যই মূলত এ উদ্যোগ নেয়া হয়েছে। দু’দেশের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল সম্পর্ক স্থাপিত হলে সহজেই দু’দেশের আমদানি ও রফতানি বাণিজ্য সহজ হবে। একই সাথে মিয়ানমারের সাথে বাংলাদেশ বিমান ঢাকা-মিয়ানমার সরাসরি ফাইট চালুরও উদ্যোগ নেয়া হয়েছে। আগামী জুন থেকে এ রুটে বিমান চালুর সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, মিয়ানমার থেকে টেকনাফ হয়ে চট্টগ্রাম বন্দরে ছোট ছোট উপকূলীয় জাহাজ চলাচল শুরু হলে দু’দেশেরই ব্যবসা-বাণিজ্য খরচ অনেক কমে যাবে। এ ব্যাপারে দু’দেশের চুক্তি হলে খুব সহজেই নাফ নদী ব্যবহার করে জাহাজ চলাচল করতে পারবে। ইতোমধ্যে মিয়ানমারের মন্ডু থেকে সিটউই এবং বাংলাদেশের অংশে টেকনাফ থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত উপকূলীয় জাহাজ চলাচল সম্পর্কে একটি এমওইউ পাঠানো হয়েছে। যদিও বর্তমানে টেকনাফ ও গুংদমকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে সীমিত আকারে বাণিজ্য সম্পর্ক চালু রয়েছে। তবে জাহাজ চলাচল শুরু হলে এর পরিধি আরো বাড়বে। এ বিষয়ে বাংলাদেশের নৌ-মন্ত্রণালয় কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতোমধ্যে এ বিষয়ে গঠন করা হয়েছে যৌথ শিপিং কমিটিও। এ কমিটিতে উভয় দেশের ১১ জন করে সদস্য রয়েছে। চুক্তি হলে বাংলাদেশের নৌপথে যে ধরনের জাহাজ চলাচল করে, সেই জাহাজই পণ্য নিয়ে মায়ানমার যেতে পারবে। একইভাবে এদেশে আসতে পারবে মিয়ানমারের জাহাজও। একই ধরনের চুক্তি বাংলাদেশ ভারতের মধ্যে রয়েছে এবং সে চুক্তির আওতায় আশুগঞ্জকে পোর্ট অফ কল ঘোষণা করে ট্রান্সশিপমেন্টের কাজ চলছে।
তাছাড়া বর্তমানে মিয়ানমারের সাথে বাংলাদেশের সপ্তাহে দুটি ফাইট পরিচালনার অনুমতি আছে। কিন্তু সপ্তাহে মাত্র দুটি ফাইট চালুকে ব্যবসায়িকভাবে লাভজনক মনে করছে না ইয়াংগুন এয়ারওয়েজ। এজন্য বাণিজ্যিক চিন্তা থেকেই ঢাকা-মিয়ানমারের মধ্যে ফাইটের সংখ্যা বাড়াতে আগ্রহী মিয়ানমার কর্তৃপ। একই সাথে বাংলাদেশ বিমান কর্তৃপও বন্ধ হয়ে যাওয়া ঢাকা-ইয়াংগুন-ব্যাংকক রুটে আবার ফাইট চালু করতে যাচ্ছে।
সূত্র আরো জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার সফরের সময় দু’দেশের মধ্যে সরাসরি উপকূলীয় জাহাজ চলাচল বিষয়ে আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় জাহাজ চলাচল নিয়ে দু’দেশ যৌথভাবে কাজ শুরু করেছে। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী মিয়ানমারে গিয়ে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে কয়েকটি চুক্তি করেন। চুক্তিগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় জাহাজ চলাচল, ব্যাংকিং সম্পর্ক স্থাপন, সরাসরি আকাশ যোগাযোগ ও মৎস্য ও পশুসম্পদ খাতে সহায়তা। ইতোমধ্যে চুক্তিগুলোর খসড়া সমঝোতা স্মারক মিয়ানমারে পাঠানো হয়েছে। এদিকে দীর্ঘদিন সামরিক শাসনে থাকায় কোনো ধরনের আনুষ্ঠানিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেনি বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ মিয়ানমারের।
এ পাতার অন্যান্য খবর
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে নিত্যদিনের যানজট॥ যাত্রীদের অসহনীয় দুর্ভোগ
- পার্বতীপুরে কলেজে যেতে পারছে না স্বপ্না ও শম্পা
- পঞ্চগড়ে উৎপাদিত হচ্ছে সুস্বাদু শরবত তৈরির প্যাশন বা ট্যাং ফল
- নওয়াপাড়ায় বিজিবি কর্তৃক আটক কোটি টাকার ভারতীয় কাপড়ের তালিকা দাবি॥ লুটপাট, সংঘর্ষ, সড়ক অবরোধ
- বড়াইগ্রামে আবারো মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি॥ আটক ১
- কলারোয়ায় পটল চাষে ‘লিটোসেন’ প্রয়োগে চাষীদের মাথায় হাত
- কলারোয়ায় তালাবদ্ধ ঘর থেকে নির্যাতনের শিকার ৪ ইটভাটা শ্রমিককে উদ্ধার
- রায়পুরে ফেরি করে ইয়াবা বিক্রি ক্ষমতাসীনদের ভয়ে কেউ মুখ খুলছে না
- লোহাগাড়ায় ‘জহরবাত’ আতঙ্ক দুই গ্রামে ১ মাসে ১০ গরুর মৃত্যু
- গাজীপুরে যমুনা গ্রুপের কারখানাকে ৫৩ লাখ টাকা জরিমানা
- বেনাপোল হাইস্কুলের ছাত্রের উপর প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষকের আদিম হিংস্র নির্যাতন
- প্রতিদিন ১০০টির বেশি যানবাহন সারাদেশে ছড়িয়ে পড়ছে
- নদীতে জেগে উঠা বালুচরে ভুট্টার বাম্পার ফলন
- রাজশাহী মহানগর জামায়াত সেক্রেটারির ছেলে মামুন খুন
- শিাবিদ ড. আনোয়ারুল হকের মৃত্যুতে চট্টগ্রাম শিবিরের শোক
- বিজিবি কর্তৃক মিয়ানমারের ৪৩ নাগরিককে পুশব্যাক
- পাঁচবিবিতে ইভটিজারকে জুতা পেটা ও পুলিশে সোপর্দ
- পুঠিয়ায় অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছেন গৃহবধূ চাঁদনী
- চবিতে ছাত্রলীগের হামলায় শিবিরের দুই ছাত্রনেতা নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদনের নিন্দা
- রামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ অশ্লীল ভিডিও চিত্র ধারণ
- আটোয়ারীতে প্রধান শিকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ!
- দাম না পাওয়ায় টমেটো ক্ষেত মাড়িয়ে বোরো আবাদ
- আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে শিবির
- মসজিদ মিশন ফেনী সদর উপজেলার কমিটি গঠন
- রাজাপুরে পাউবো’র জমিতে নির্মিত গোয়ালঘরে আ’লীগের কার্যালয় উদ্বোধন!
- সরকার ভারতকে খুশি করতে ব্যস্ত
- রাজশাহী মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
- অভয়নগরে স্কুলের বিনামূল্যের বই কেজি দরে বিক্রি
- প্রধানমন্ত্রীর কাছে এসিড সন্ত্রাসের শিকার এক যুবতীর করুণ আকুতি
- প্রধান শিক্ষক ক্ষমতাসীন দল করেন তাই-
- গোলাম আযমসহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি
- ভারত থেকে কেনা প্রথম চালানে ১২টি দোতলা বাস বেনাপোল এসেছে
- মৌলভীবাজারে স্বর্ণচোর ও ডাকাত দলের ৩ সদস্য আটক
