জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা)
গত ১৮ ফেব্রুয়ারি শনিবার কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ বন্দি ইট ভাটা শ্রমিককে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রজবাকসা বাজারে। গত শুক্রবার বেলা ১টায় কলারোয়া থানার উপ-পুলিশ পরিদর্শক অমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, উপজেলার হেলাতলা হাওয়া ব্রিকস মালিক আ. হক ও হাফিজুর রহমান তাদের ইটভাটায় গত ৩ দিন ধরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের ভাটা শ্রমিক মৃত. মুনছুর রহমানের ছেলে আবুল হোসেন (৪০), গোলাম খাঁর ছেলে আক্তারুজ্জামান (২৫), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (২৫) ও মৃত কওছার আলী মোড়লের ছেলে হাফিজুর রহমান (২২)-কে নির্যাতন চালিয়ে আটক করে রাখে। গত শুক্রবার রাতে পুলিশ সংবাদ পেয়ে উপজেলার ব্রজবাকসা বাজারের জনৈক সৈয়দ ঘরামীর দোকান ঘরে তালাবদ্ধ অবস্থায় ওই শ্রমিকদের উদ্ধার করে।
এদিকে উদ্ধার হওয়া শ্রমিকরা জানায়, গত সাড়ে ৩ মাস আগে ওই ভাটায় তাদের সরদার আনছার আলী ও রুহুল কুদ্দুস’র সহযোগিতায় দিন ৩ শত টাকা চুক্তিতে কাজ নেয়। গত কিছু দিন পূর্বে তাদের সরদার ও ইটভাটা মালিকের সঙ্গে ঝগড়া হয়। পরে তাদের দুই সরদার কাজ ছেড়ে চলে যায়। এ ঘটনার কারণে ওই ভাটার মালিক তাদের গত ৩ দিন ধরে ব্রজবাকসা বাজারের একটি দোকানে কোনো প্রকার খাদ্য ছাড়াই আটকে তালা মেরে রাখে। এ সময় ভাটা মালিক তাদের কাছ থেকে মোবাইল সেটসহ টাকা-পয়সা নিয়ে অমানুষিক নির্যাতন করে বলে তার অভিযোগ করে। এ ঘটনায় কলারোয়া থানায় ৩৫২/ ৩২৩/ ৩৭৯/ ৩৬৫ দ. বি. ধারায় একটি (মামলা নং-১২) দায়ের হয়েছে।
এ পাতার অন্যান্য খবর
- মিয়ানমার-বাংলাদেশ সরাসরি চালু হতে যাচ্ছে নৌ ও বিমান যোগাযোগ সেতুবন্ধনে নয়া সম্ভাবনার দ্বার
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে নিত্যদিনের যানজট॥ যাত্রীদের অসহনীয় দুর্ভোগ
- পার্বতীপুরে কলেজে যেতে পারছে না স্বপ্না ও শম্পা
- পঞ্চগড়ে উৎপাদিত হচ্ছে সুস্বাদু শরবত তৈরির প্যাশন বা ট্যাং ফল
- নওয়াপাড়ায় বিজিবি কর্তৃক আটক কোটি টাকার ভারতীয় কাপড়ের তালিকা দাবি॥ লুটপাট, সংঘর্ষ, সড়ক অবরোধ
- বড়াইগ্রামে আবারো মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি॥ আটক ১
- কলারোয়ায় পটল চাষে ‘লিটোসেন’ প্রয়োগে চাষীদের মাথায় হাত
- রায়পুরে ফেরি করে ইয়াবা বিক্রি ক্ষমতাসীনদের ভয়ে কেউ মুখ খুলছে না
- লোহাগাড়ায় ‘জহরবাত’ আতঙ্ক দুই গ্রামে ১ মাসে ১০ গরুর মৃত্যু
- গাজীপুরে যমুনা গ্রুপের কারখানাকে ৫৩ লাখ টাকা জরিমানা
- বেনাপোল হাইস্কুলের ছাত্রের উপর প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষকের আদিম হিংস্র নির্যাতন
- প্রতিদিন ১০০টির বেশি যানবাহন সারাদেশে ছড়িয়ে পড়ছে
- নদীতে জেগে উঠা বালুচরে ভুট্টার বাম্পার ফলন
- রাজশাহী মহানগর জামায়াত সেক্রেটারির ছেলে মামুন খুন
- শিাবিদ ড. আনোয়ারুল হকের মৃত্যুতে চট্টগ্রাম শিবিরের শোক
- বিজিবি কর্তৃক মিয়ানমারের ৪৩ নাগরিককে পুশব্যাক
- পাঁচবিবিতে ইভটিজারকে জুতা পেটা ও পুলিশে সোপর্দ
- পুঠিয়ায় অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছেন গৃহবধূ চাঁদনী
- চবিতে ছাত্রলীগের হামলায় শিবিরের দুই ছাত্রনেতা নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদনের নিন্দা
- রামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ অশ্লীল ভিডিও চিত্র ধারণ
- আটোয়ারীতে প্রধান শিকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ!
- দাম না পাওয়ায় টমেটো ক্ষেত মাড়িয়ে বোরো আবাদ
- আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে শিবির
- মসজিদ মিশন ফেনী সদর উপজেলার কমিটি গঠন
- রাজাপুরে পাউবো’র জমিতে নির্মিত গোয়ালঘরে আ’লীগের কার্যালয় উদ্বোধন!
- সরকার ভারতকে খুশি করতে ব্যস্ত
- রাজশাহী মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
- অভয়নগরে স্কুলের বিনামূল্যের বই কেজি দরে বিক্রি
- প্রধানমন্ত্রীর কাছে এসিড সন্ত্রাসের শিকার এক যুবতীর করুণ আকুতি
- প্রধান শিক্ষক ক্ষমতাসীন দল করেন তাই-
- গোলাম আযমসহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি
- ভারত থেকে কেনা প্রথম চালানে ১২টি দোতলা বাস বেনাপোল এসেছে
- মৌলভীবাজারে স্বর্ণচোর ও ডাকাত দলের ৩ সদস্য আটক
