আরিফ সাদাত, পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়ায় আমবাগানগুলোতে ব্যাপক কারেন্ট পোকার আক্রমণে বেশির ভাগ আমবাগান চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। বিভিন্ন প্রকার বালাইনাশক ওষুধ ব্যবহার করেও কোনো প্রতিকার হচ্ছে না বলে আমবাগান মালিকগণ জানান।
সরেজমিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর নতুন ও পুরাতন মিলে ৭শ’ ১০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। যারা গত বছরের তুলনায় ১৫ হেক্টর বেশি। গত মৌসুমে আমের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৫শ’ ৫০ মে. টন। এবং উৎপাদন হয়েছে প্রায় ৪ হাজার মে. টন আম। এ বছর অনুকূল আবহাওয়া বিরাজ করায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ হাজার ৫শ’ মে. টন। কিন্তু মৌসুম শুরু হওয়ার আগেই এলাকার বেশিরভাগ আম বাগানের মুকুলে ব্যাপক কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এলাকার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা গেছে আমগাছে মুকুল আশার পর থেকেই কারেন্ট পোকা মুকুলের বিভিন্ন অংশের শিরাগুলোতে আক্রমণ করেছে। এর ফলে গাছের পাতা ও আমের কুড়িগুলোর কালো রং ধারণ করেছে এবং মুকুলের কুড়িগুলো শুকিয়ে ঝড়ে পড়ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তার নিকট কারেন্ট পোকার আক্রমণ থেকে রেহাই পেতে আসা বিড়ালদহ এলাকার আম চাষী জমসেদ আলী দুঃখ প্রকাশ করে জানান তার প্রায় ৪ একর আম বাগান রয়েছে। গত বছর থেকে হঠাৎ করে আম বাগানগুলোতে এই পোকার আক্রমণ শুরু হয়েছে। এ পোকার আক্রমণ থেকে রেহাই পেতে বাজার থেকে বিভিন্ন প্রকার বালাইনাশক ব্যবহার করেও কোনো প্রকার সুরাহা হচ্ছে না বরং বাগানের একটি আম গাছে আক্রমণ শুরু হলেই রাতারাতি বাগানের সকল গাছে ছড়িয়ে পড়ছে কারেন্ট পোকার আক্রমণ।
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোজাহার হোসেন আহম্মদ জানান, আম বাগানগুলোতে মাত্রাতিরিক্ত পাতা থাকায় এবং আলো বাতাস চলাচলের অনুকূল পরিবেশ না থাকায় সেখানে কারেন্ট পোকা অবস্থান করে। এছাড়া আম বাগানের পাতার নিচের অংশ ও গাছের গোড়ায় সঠিক মাত্রায় স্প্রে করলে এই পোকা থেকে অনেক অংশে রেহাই পাওয়া সম্ভব।
এ পাতার অন্যান্য খবর
- ৮০০ রাইস মিলের চালের দুনিয়া এখন খাজানগর গ্রাম
- পঞ্চগড় করুম নদীতে নির্মিত স্লুইস গেট ওয়্যারটি নির্মাণ শেষে পরিত্যক্ত
- ট্রাইব্যুনালের বিচারপতির মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ
- উপকরণের মূল্য বৃদ্ধি ও ভ্যাকসিনের অভাবে লোহাগাড়ায় পোল্ট্রি শিল্প হুমকির মুখে
- সীতাকুণ্ডে শত বছরের প্রাচীন খাল ভরাট করে শিপইয়ার্ড সম্প্রসারণ!
- বোদায় ঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি গাছপালা বিধ্বস্ত
- স্বাচিপ নেতাদের স্বেচ্ছাচারে ৭ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালে রোগীদের করুণ দশা
- চাকরির জন্য ১৩ লাখ টাকা দিয়ে প্রতারণার শিকার সোনারগাঁও-এর ১৩ ব্যক্তি ও শাখা ব্যবস্থাপক
- বড়লেখায় প্রবাসী মহিলার ভূমি জবরদখলের অভিযোগ॥ হামলায় আহত ১
- বেকারত্বের জ্বালায় মেধাবী ছাত্র বাছেদ অবশেষে পাগল
- কেশবপুরে পুরনো সিলেবাসের প্রশ্নে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত
- সীতাকুণ্ডে সাবেক জামায়াত নেতার ইন্তিকাল
- কেশবপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- কালিয়াকৈরের যুবককে রংপুরে খুন॥ ৩ লাখ টাকা ছিনতাই
- কুড়িগ্রামে ৫ দিন পর মণিডাকুয়া মাদরাসার তালা খুলেছে
- মহেশখালীতে হামিদ আযাদ এমপির কম্পিউটার ল্যাব উদ্বোধন
- তানোরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত দেড় শতাধিক
- কক্সবাজারের ঈদগাঁওসহ ৩ মাহফিলে নিষেধাজ্ঞা ধর্মপ্রাণ মানুষের ক্ষোভ
- এসিডে ঘুমন্ত স্ত্রী ও সন্তানকে ঝলসে দিয়ে পলাতক
- কুষ্টিয়ায় মোবাইল মানি অর্ডার জনপ্রিয় হলেও সেবা দিতে পারছে না ডাকঘর
- কালাইয়ে দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- বেনাপোলে নতুন কর সার্কেলের যাত্রা শুরু
- ছাত্রছাত্রীদের হাতে পাঠ্য বইয়ের বদলে ডেসটিনির ডায়রি
- কাহালু সাব-রেজি. অফিসের ৩৮ জন নকল নবিসের ৭ মাস বেতন ভাতা বন্ধ
- শেরপুর ও পাবর্তীপুরে বজ্রপাতে তিন ছাত্রসহ ৪ জনের মৃত্যু
- গোদাগাড়ীতে জামায়াত কর্র্মীসহ ৬ জন গ্রেফতার
- শিবগঞ্জে রিভালভারসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার
- কালুখালীর মহনপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- র্যাফেল ড্র’র নামে...
